রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বরিশাল

প্রকাশিত - ১২ জুলাই, ২০২৬   ১১:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রধানমন্ত্রী হওয়ার পরে দক্ষিণের জনপদ বরিশালে এই প্রথমবার আসছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান। তাকে বরণ করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসনসহ দলের নেতাকর্মীরা। ১৩ জুলাই  বরিশালে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে সড়ক পথে বরিশাল যাবেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে।’অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

এদিকে প্রধানমন্ত্রী স্বাগত জানিয়ে শনিবার থেকেই মিছিলে মিছিলে মুখরিত হয়েছে গোটা নগরী। সকালে নগরীর দলীয় কার্যালয় থেকে স্বাগত মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।তাদের সাথে একাত্মতা প্রকাশ করছে সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সংগঠন। বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে এই প্রথম সরকারি সফরে আসছেন বরিশাল। এই সফরকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীসহ দলীয় সকলের মাঝেই বইছে আনন্দ।

প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে মূলত অংশ নিবেন গৌরনদীর বাটাজোরে। সেখান থেকে সড়ক পথে বরিশালে বদ্ধভূমিতে বৃক্ষরোপণ করবেন, সার্কিট হাউজ হয়ে বিকালে শিল্পকলায় সাংগঠনিক সভা শেষে তিনি ফিরে যাবেন ঢাকায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।