২৪ঘণ্টা অনলাইন : ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে গাওয়ার পর এবার শানের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের এ প্রজন্মের সংগীতশিল্পী হিমাদ্রিতা পর্ণা। নতুন গানটির শিরোনাম ‘কাছে এসো না’।
গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার দোলন মৈনাক। মুম্বাইয়ে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই গানটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। বাংলাদেশ, ভারত ও লন্ডনের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করার পরিকল্পনা রয়েছে।
নতুন গান প্রসঙ্গে পর্ণা বলেন, ‘গানটির সব কাজ মুম্বাইতেই হয়েছে। কিছুদিনের মধ্যেই এটি কোনো সিনেমা ও মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে। গানটি শানের খুব পছন্দ হয়েছে। তিনি প্রশংসাও করেছেন। আশা করছি, শ্রোতা-দর্শকদেরও ভালো লাগবে।’
অন্যদিকে পর্ণার প্রশংসা করে শান বলেন, ‘পর্ণা দারুণ গায়। ওর কণ্ঠ খুবই মিষ্টি। তার জন্য অনেক শুভকামনা। সত্যিই দারুণ একটি গান হয়েছে। আমার খুব ভালো লেগেছে। শ্রোতারাও এটি উপভোগ করবেন বলে বিশ্বাস করি।’পর্ণা জানান, ভারতের কুমার শানু, নচিকেতা, উদিত নারায়ণ ও জাবেদ আলীর সঙ্গে তার কণ্ঠে আরও চারটি দ্বৈত গান প্রস্তুত রয়েছে। সেগুলোরও দৃশ্যধারণ শেষে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।