রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছেদের দায় নিলেন সোহেল

প্রকাশিত - ১০ জুলাই, ২০২৬   ০২:৫১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: বিচ্ছেদের চার বছর পরও প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহর প্রতি সম্মান ও বন্ধুত্বের সম্পর্ক অটুট রেখেছেন বলিউড অভিনেতা ও প্রযোজক সোহেল খান। সম্প্রতি একটি রিয়্যালিটি শোতে সীমাকে দেখে আবেগাপ্লুত হয়ে তাদের সম্পর্ক ভাঙার দায় নিজের কাঁধে তুলে নেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, একটি রিয়্যালিটি শোতে ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসেবে অংশ নেন সীমা সাজদেহ। অনুষ্ঠানে তার উপস্থিতি দেখে বিস্মিত হলেও হাসিমুখেই তাকে স্বাগত জানান সোহেল।

শোয়ের সঞ্চালক কুণাল খেমু যখন সীমাকে দেখে সোহেলের প্রতিক্রিয়া জানতে চান, তখন তিনি খোলামেলাভাবে নিজের অনুভূতির কথা জানান। সোহেল বলেন, “এই অসাধারণ নারীর সঙ্গে আমি ২৪ বছর জীবন কাটিয়েছি। আমাদের সম্পর্কে যদি কোনো ভুল থেকে থাকে, তার দায় আমি নিজের কাঁধে নিচ্ছি।”

সোহেলের এমন মন্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন সীমা। উপস্থিত দর্শক ও প্রতিযোগীরাও তার বক্তব্যে প্রশংসা জানান। অভিনেতা কুশল ট্যান্ডনও এ সময় সোহেলের উদার মানসিকতার প্রশংসা করেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন সোহেল খান ও সীমা সাজদেহ। দীর্ঘ ২৪ বছরের দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। ২০২২ সালে তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

তবে বিচ্ছেদের পরও সন্তানদের দেখভাল ও ভবিষ্যতের স্বার্থে তারা পারস্পরিক সহযোগিতা বজায় রেখেছেন। ব্যক্তিগত সম্পর্কের সমাপ্তি ঘটলেও বন্ধুত্ব ও শ্রদ্ধার জায়গা থেকে এখনও একে অপরের পাশে রয়েছেন এই সাবেক দম্পতি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।