রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকার বাইরে ইউরোপ-এশিয়ায় মাঙ্কিপক্স

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৪   ০৬:৩৪ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : আফ্রিকাতে প্রভাব বিস্তারের পর এবার ইউরোপ ও এশিয়ায় আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স। এমপক্স নামে পরিচিত ভাইরাসটি ইউরোপের সুইডেন এবং এশিয়ার পাকিস্তানে শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা এবং পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্বাস্থ্য অধিদফতর।

এই দুই দেশেরই আক্রান্ত ব্যক্তিরা বাইরে থেকে ভাইরাসটি বহন করে এনেছেন। সুইডেনের আক্রান্ত ব্যক্তি সম্প্রতি আফ্রিকার একটি অঞ্চলে ছিলেন। সেখানেই তিনি আক্রান্ত হন। পাকিস্তানে এখন পর্যন্ত তিনজনের দেহে মাঙ্কিপক্স ভাইরাস পাওয়া গেছে। তারা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন।

পাকিস্তানে আগেও মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা গেছে। তবে এবার আক্রান্ত রোগীরা এ ভাইরাসের কোন ধরনে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি এখনো।

খাইবার পাখতুনখাওয়ার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক সেলিম খান বলেন, কোয়ারেন্টাইনে রাখা তিনজনের মধ্যে দুজনের দেহে মাঙ্কিপক্স ভাইরাস পাওয়া গেছে। আর অন্যজনের নমুনা পরীক্ষার জন্য তাকে ইসলামাবাদে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে প্রথম ছড়ায় মাঙ্কিপক্স ভাইরাস। সেখান থেকে প্রতিবেশী দেশগুলোতে ছড়ালে বুধবার বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর আগে ২০২২ সালে এমপক্সের ক্লেইড ২ ভ্যারিয়েন্টের মৃদু সংক্রমণ চলাকালে জনস্বাস্থ্যের সুরক্ষায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। জানা যায়, মাঙ্কিপক্স ভাইরাস প্রথম পশু থেকে মানুষে সংক্রমিত হয়েছিল। এখন মানুষ থেকে মানুষেও ছড়াচ্ছে। ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে ছড়াতে পারে এ ভাইরাস।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।