রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের তেলে ফের মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশিত - ০৮ জুলাই, ২০২৬   ১০:৪১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন:  হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইরানের তেল রপ্তানির ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের বিভিন্ন অঞ্চলে নতুন করে হামলার খবরও পাওয়া গেছে। ৮ জুলাই বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ এবং এর জন্য দায়ীদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এর আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান সমঝোতার অংশ হিসেবে মার্কিন অর্থ বিভাগ গত মাসে ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির অনুমতি দিয়েছিল। তবে মঙ্গলবার সেই অনুমোদন প্রত্যাহার করে সময়সীমা ১৭ জুলাই পর্যন্ত সীমিত করা হয়েছে।

ব্রিটিশ নৌবাহিনী-সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ও এর আশপাশে তিনটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনার পরই যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। তবে হামলার বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং কোনো পক্ষই দায় স্বীকার করেনি।

মার্কিন কর্মকর্তাদের দাবি, প্রাথমিক তথ্য-উপাত্তে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলায় ইরানের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। যদিও বিষয়টি নিয়ে তদন্ত এখনো চলছে।

এদিকে উত্তেজনা বাড়লেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা পুরোপুরি বন্ধ হয়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, একটি সম্ভাব্য চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচকরা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির সাম্প্রতিক ঘটনা এবং নতুন নিষেধাজ্ঞা ওয়াশিংটন-তেহরান সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। এতে ভবিষ্যৎ সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। তেল রপ্তানি ইরানের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি বিশেষ করে চীনে তেল রপ্তানি অব্যাহত রেখে বৈদেশিক মুদ্রা আয়ের গুরুত্বপূর্ণ উৎস ধরে রাখতে সক্ষম হয়েছে

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।