রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন নতুন ৪ উপদেষ্টা

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৪   ০৬:১৯ পিএম
webnews24

ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টা হিসেবে যুক্ত হলেন আরও চারজন। উপদেষ্টা হিসেবে শুক্রবার বিকালে তাদের শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ২১ জনে।

শপথ নেওয়া চার উপদেষ্টা হলেন— সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও খ্যাতনামা অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান।

গত ৮ আগস্ট রাতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর মধ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ জন ওইদিন শপথ নেন।

দেশের বাইরে থাকায় ডা. বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা এবং ফারুক-ই-আজম সেদিন শপথ নিতে পারেননি। পরে গত রবিবার ডা. বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নেন। মঙ্গলবার শপথ নেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ফারুক-ই-আজম।

এদিকে ১৬ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অধীনে এখন ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। সেখান থেকে নতুন চার উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।