রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের দুটি ইউনিটের নাম পরিবর্তন হচ্ছে

প্রকাশিত - ০৭ জুলাই, ২০২৬   ১১:৫৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন  : পুলিশের উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে নিয়োজিত বিশেষায়িত দুই ইউনিট—অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের এই ইউনিট দুটির নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ করার প্রস্তাব বা উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জিও শীঘ্রই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্স সূত্র জানায়, বৈশ্বিক বা আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ নামটি বেশ পরিচিত ও সাধারণ। এই নাম ব্যবহারের ফলে বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে দ্বিপাক্ষিক যোগাযোগ এবং সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম সমন্বয় করা আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সময়ের সাথে সাথে এই দুই ইউনিটের কাজের পরিধি শুধু জঙ্গি বা সন্ত্রাসবাদ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ নানা আধুনিক অপরাধ দমনেও তারা কাজ করছে। ফলে একটি সামগ্রিক ও আধুনিক নাম দেওয়ার উদ্দেশ্যে এই পরিবর্তনের প্রস্তাব এসেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।