রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বর্ষণে কুতুবদিয়ায় ধসে গেছে সেতু

প্রকাশিত - ০৬ জুলাই, ২০২৬   ১০:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কক্সবাজারের কুতুবদিয়ায় টানা দুই দিনের বৃষ্টিতে লেমশীখালী শাহজির পাড়া পুরোনো সেতু ধসে গেছে। ৬ জুলাই সকালে সেতুটি ধসে পড়ে বলে জানায় স্থানীয়রা। এতে ওই সড়কে বন্ধ হয়ে যায় চলাচল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দশক আগের লেমশীখালী-কৈয়ারবিল ইউনিয়ন সংযোগ সেতুটি মারাত্মক ঝুঁকিতে ছিল দীর্ঘদিন ধরে। যানবাহন না চলায় প্রতিদিন দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ পায়ে হেটে যাতায়াত করে থাকে। সেখানে আরেকটি সেতু নির্মাণের দাবিও দীর্ঘদিনের।

সেতুর পাশে শাহজির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মুজিবুর রহমানসহ স্থানীয় আরও কয়েকজন বলেন, এমনিতেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষ চলাচল করে আসছিল। টানা দুদিন বৃষ্টি হওয়ায় সোমবার সকাল ১০টার দিকে সেতুটির একপাশ ভেঙে পড়ে। লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বলেন, শাহজির পাড়ায় ঝুঁকিপূর্ণ সেতু সংস্কার বা নতুন সেতু নির্মাণে বার বার আবেদন করা হয়েছে। কাজ হয়নি। 

উপজেলা প্রকৌশলী আবুস উদ্দিন জানান, শাহজির পাড়ায় পুরোনো সেতু পাশে আরেকটি সেতু নির্মাণে আগেই প্রস্তাবনা দেওয়া আছে। সেতুর একপাশ ভেঙে পড়ায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।