রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত - ০৬ জুলাই, ২০২৬   ০৩:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। হারারের মাঠে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে।

একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের হতাশা কাটিয়ে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটার লিটন দাস। তার পরিবর্তে উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান।

বাংলাদেশ দলে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে একাদশে রয়েছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মোসাদেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং নুরুল হাসান সোহান।

স্বাগতিক জিম্বাবুয়ের দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। এছাড়া অধিনায়কের দায়িত্ব পালন করছেন রিচার্ড এনগারাভা। তাদের একাদশে আরও রয়েছেন বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি ও ব্লেসিং মুজারাবানি।

সিরিজের শুরুতেই জয় দিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে মুখিয়ে আছে বাংলাদেশ দল। অন্যদিকে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো সূচনা করতে চায় জিম্বাবুয়ে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।