রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুযোগ না পেয়ে হতাশ নেইমার

প্রকাশিত - ০৪ জুলাই, ২০২৬   ০৭:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার বিশ্বকাপে এখন পর্যন্ত সীমিত সুযোগ পাওয়ায় সন্তুষ্ট নন বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে তিনি পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে সামলাচ্ছেন এবং দলের ওপর তার ইতিবাচক প্রভাব রয়েছে বলেও মন্তব্য করেন ব্রাজিল কোচ।

চোট নিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া ৩৪ বছর বয়সী নেইমার এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে শেষ ১৪ মিনিট খেলেছিলেন তিনি। এরপর নকআউট পর্বের ম্যাচে তাকে আর নামানো হয়নি।

নরওয়ের বিপক্ষে রোববারের শেষ ষোলোর ম্যাচের আগে আনচেলত্তি বলেন, নেইমার খেলতে মুখিয়ে থাকলেও দলের সিদ্ধান্তকে সম্মান করছেন। অনুশীলনেও তিনি ভালো করছেন এবং সতীর্থদের কাছে অত্যন্ত সম্মানিত একজন খেলোয়াড়।

ব্রাজিল কোচ জানান, নেইমার এখন খেলার জন্য প্রস্তুত। তবে ম্যাচে কতক্ষণ খেলতে পারবেন, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। দলের প্রয়োজন অনুযায়ী তাকে মাঠে নামানো হবে।

নরওয়ের বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যাশা করে আনচেলত্তি বলেন, প্রতিপক্ষ রক্ষণে শক্তিশালী হলেও ভালো ফল পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ব্রাজিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।