রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আহত শিক্ষার্থীদের ফি মওকুফ

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৬   ১১:০১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসব শিক্ষার্থীর সব ধরনের পরীক্ষাসংক্রান্ত ফি মওকুফ করা হয়েছে। তবে সনদ (সার্টিফিকেট) ও ট্রান্সক্রিপ্ট ফি পরিশোধ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যাচাই-বাছাই করে ২৬৯ জন আহত শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত।

ফি মওকুফের সুবিধা পেতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত আহত শিক্ষার্থীরা সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ছাড়া অন্যান্য সব পরীক্ষাসংক্রান্ত ফি থেকে অব্যাহতি পাবেন। এই উদ্যোগের মাধ্যমে গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।