রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা সিটি করপোরেশনের সব  উন্নয়ন প্রকল্প থেমে গেছে

প্রকাশিত - ১৪ আগস্ট, ২০২৪   ০৮:২০ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা, খুলনা : থমকে গেছে খুলনা সিটি করপোরেশন ও খুলনা ওয়াসার সব উন্নয়ন প্রকল্প। খুলনা সিটি করপোরেশনের অবস্থা এমন হয়েছে যে, একটি কলমও কেনা সম্ভব হচ্ছে না। এতে ৭০টি উন্নয়ন প্রকল্পের ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কর্মকর্তারা। সিটি করপোরেশন ও ওয়াসার অত্যন্ত ধীরগতির এসব উন্নয়ন কাজের জন্য গত এক বছরের অধিক সময় ধরে প্রায় সব ছোটখাটো সড়কে যান চলাচল শতকরা ১০ ভাগে নেমে আসে। খুঁড়ে বিশাল গর্ত করে রাখায় এবং সেগুলো যথাযথভাবে বন্ধ না করে কাজ বন্ধ করায় এখন আরও কমে যাচ্ছে যানবাহন চলাচল। এতে করে নগরবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
খুলনা ওয়াসা সূত্রে জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে নগরীতে পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ শুরু করে খুলনা ওয়াসা। দুই হাজার ৩৩০ কোটি টাকা মূল্যের কাজ করতে গিয়ে নগরীর প্রায় সব সড়ক খুঁড়ে পাইপলাইন ও ট্যাংকি নির্মাণের কাজ শুরু করে ওয়াসা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের আগে এই কাজ শেষ করার কথা।
তবে সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচনের জন্য মাঝে কয়েকমাস কাজ বন্ধ রাখে ওয়াসা কর্তৃপক্ষ। এরপর আবার শুরু হয় খোঁড়াখুঁড়ি। অত্যন্ত ধীরগতির এই কাজে খুলনা ওয়াসা কর্তৃপক্ষ নতুন যন্ত্রপাতি ব্যবহার না করে অনেক পুরাতন যন্ত্রপাতি দিয়ে কাজ চালাতে শুরু করে। এতে সড়কগুলোর অবস্থা একেবারে বেহাল হয়ে যায়। অদক্ষ শ্রমিক দিয়ে কাজ করানোর ফলে অনেক এলাকায় ছোট ট্যাংকির স্থলে পুকুরের আকার ধরণ করে সড়কের গর্তগুলো। এতে করে সড়কের পাশের অনেক বাড়িঘর ঝুঁকির মুখে পড়ে যায়। ধসে পড়ে অনেক বাড়ির দেওয়াল।
এই সড়ক মেরামত করার জন্য খুলনা ওয়াসা কর্তৃপক্ষ ২-৩ দফায় খুলনা সিটি করপোরেশনকে ৯২ কোটি টাকা পরিশোধ করে। তবে অজ্ঞাত কারণে খুলনা সিটি করপোরেশন সড়ক মেরামতে উদাসিনতা দেখায়। ফলে গত এক বছরের বেশি সময় ধরে এসব সড়কগুলোতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে নগরবাসীকে।
অতিসম্প্রতি ৩০ সড়ক মেরামতের জন্য কার্যাদেশ দেয় খুলনা সিটি করপোরেশন। কিন্তু সড়ক মেরামতেও গড়িমসি দেখা যায় ঠিকাদারদের মধ্যে। খোয়া ফেললেও তা রোলার না করে দীর্ঘদিন ধরে ফেলে রেখেছেন ঠিকাদাররা। এরমধ্যেই সরকার পরিবর্তন হওয়ায় অনেক ঠিকাদার আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে।
খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) লস্কার তাজুল ইসলাম বলেন, আমাদের অনেক কাজ আটকে গেছে। করপোরেশনের তেলের পাম্প জ্বালিয়ে দেওয়ার ফলে কয়েকদিন আমারা নগরী থেকে ময়লা আবর্জনা সরাতে পারিনি। এখন ধার করে জ্বালানি কিনে ময়লার গাড়িগুলো পরিচালনা করছি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।