রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিকার’ ছবিতে ন্যানসি-ইমরানের নতুন গান

প্রকাশিত - ০১ জুলাই, ২০২৬   ১২:৪৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি ও ইমরান মাহমুদুল দীর্ঘদিন পর আবারও চলচ্চিত্রের গানে একসঙ্গে কণ্ঠ দিলেন। তারা গেয়েছেন নির্মাতা কামরুজ্জামান রোমানের নতুন চলচ্চিত্র ‘শিকার’-এর একটি রোম্যান্টিক গান।

‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবির বকুল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নতুন গান প্রসঙ্গে ন্যানসি বলেন, ইমরানের সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই আনন্দের। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইতে পেরে তিনি উচ্ছ্বসিত।

ইমরানও জানান, ন্যানসির সঙ্গে দ্বৈত গান তার কাছে সবসময়ই বিশেষ কিছু। নতুন গানটি নিয়ে তিনি আশাবাদী এবং শ্রোতাদের ভালো লাগবে বলেও বিশ্বাস করেন।

থ্রিলারধর্মী ‘শিকার’ চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। ছবিটির শুটিংয়ের জন্য এ সপ্তাহে পুরো টিম নেপালে যাচ্ছে। সেখানে ছবির সম্পূর্ণ শুটিং অনুষ্ঠিত হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।