রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন হামলাকে ‘কাপুরুষোচিত’ বললেন ইরানি মন্ত্রী

প্রকাশিত - ০১ জুলাই, ২০২৬   ১২:৪০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের সাবমেরিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনার ধ্বংসাবশেষ সংরক্ষণস্থল পরিদর্শন করে ঘটনাটিকে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

৩০ জুন দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুদ্ধজাহাজটিতে কোনো সামরিক প্রয়োজন ছাড়াই হামলা চালানো হয়েছে এবং হামলার আগে কোনো সতর্কতাও দেওয়া হয়নি। তার ভাষায়, এটি একটি যুদ্ধাপরাধ এবং ইতিহাসে সেইভাবেই লিপিবদ্ধ থাকবে।

আরাঘচি দাবি করেন, নিরস্ত্র ও যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা একটি লক্ষ্যবস্তুতে হামলা কোনো সামরিক সাফল্য নয়; বরং এটি হামলাকারীদের দুর্বলতার বহিঃপ্রকাশ।

তিনি আরও জানান, ঘটনাটির বিভিন্ন আলামত সংরক্ষণ করে নৌবাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের সময় আইআরআইএস ডেনা ক্ষতিগ্রস্ত হয় বলে ইরান দাবি করে। ওই ঘটনায় বহু নাবিক নিহত হন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।