২৪ঘণ্টা অনলাইন: ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে সতর্কবার্তা দিয়েছেন লাদাখের পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তিনি বলেছেন, শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করা হলে এবং তাদের ওপর দমনমূলক ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি বাংলাদেশ ও নেপালের সাম্প্রতিক আন্দোলনের মতো রূপ নিতে পারে।
মঙ্গলবার (৩০ জুন) দিল্লির যন্তর মন্তরে আন্দোলনস্থল থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াংচুক বলেন, শিক্ষার্থীরা বর্তমানে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। তবে তাদের বক্তব্য গুরুত্ব না পেলে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।
তিনি বলেন, শিক্ষার্থীরা যেন গণতন্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি আস্থা না হারায়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সম্মান না দেখানো হলে তরুণদের মধ্যে হতাশা তৈরি হতে পারে, যা ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের জন্ম দিতে পারে।
মেডিকেল ভর্তি পরীক্ষার অনিয়মের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে ওয়াংচুক অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানান এবং সরকারের প্রতি তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।
ওয়াংচুকের মতে, শান্তিপূর্ণ কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া এবং সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই পরিস্থিতি স্বাভাবিক রাখার সবচেয়ে ভালো উপায়।
সূত্র: টেলিগ্রাম ইন্ডিয়া
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।