রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর চ্যানেলে সংঘর্ষে ডুবল লাইটার

প্রকাশিত - ৩০ জুন, ২০২৬   ১০:২৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের সংঘর্ষে একটি পাথরবোঝাই জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

২৯ জুন দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী নদীর মোহনায় ২ ও ৩ নম্বর বয়ার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি বে হারবার-২।

কোস্ট গার্ড সূত্র জানায়, সংঘর্ষের পর জাহাজটির ১২ নাবিক নিখোঁজ ছিলেন। খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে কোস্ট গার্ড ৮ জনকে উদ্ধার করে। অপর ৪ জন স্রোতে ভেসে পারকি সমুদ্র সৈকত এলাকায় পৌঁছালে স্থানীয়দের সহায়তায় তাদেরও উদ্ধার করা হয়।

দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।