রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে হামাসের রকেট হামলা 

প্রকাশিত - ১৪ আগস্ট, ২০২৪   ০৮:০৪ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : ইসরায়েলের তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। হামলার ঘটনায় তেল আবিবে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। দুটি ‘এম ৯০’ রকেট দিয়ে এই হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীটি। গত মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড মঙ্গলবার জানিয়েছে, তারা দুটি ‘এম৯০’ রকেট দিয়ে ইসরায়েলি শহর তেল আবিব এবং এর শহরতলিতে হামলা চালিয়েছে।
পরে ইসরায়েলি বিমান বাহিনী জানায়, কিছুক্ষণ আগে রকেট নিক্ষেপের বিষয়টি শনাক্ত করা হয়েছে যেটি গাজা উপত্যকা অতিক্রম করে দেশের কেন্দ্রে সমুদ্রসীমায় পড়েছে। এই ঘটনায় কোনো সতর্কতা জারি করা হয়নি। একই সময়ে, আরেকটি রেকট নিক্ষেপের বিষয়টিও শনাক্ত করা হয়েছে, তবে সেটি ইসরায়েলে প্রবেশ করেনি। এদিকে রকেট হামলার জেরে তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া।
এদিকে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বলেছে, বৃহস্পতিবারের নির্ধারিত শান্তি আলোচনা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে এবং যুদ্ধবিরতি চুক্তি এখনও সম্ভব বলে তারা আশা করে। অ্যাক্সিওস জানিয়েছে, আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার কাতার, মিসর এবং ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করার পরিকল্পনা করেছেন। তবে বিবিসি বলছে, গাজা যুদ্ধের অবসানের বিষয়ে আলোচনায় অংশ নিতে মঙ্গলবার তার মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনা স্থগিত করেছেন অ্যান্টনি ব্লিংকেন।
ইসরায়েলি সরকার অবশ্য আগেই বলেছিল, তারা বৃহস্পতিবারের আলোচনায় একটি প্রতিনিধি দল পাঠাবে। তবে হামাস নতুন করে আরও আলোচনার পরিবর্তে ইতোমধ্যেই গৃহীত প্রস্তাব বাস্তবায়নের জন্য কার্যকর পরিকল্পনার অনুরোধ করেছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।