রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন হাইকমিশনে রেইডের খবর মিথ্যা

প্রকাশিত - ২৮ জুন, ২০২৬   ১২:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন:  একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দা‌বি করা হয়- লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ইমিগ্রেশন রেইড হয়েছে। খবর‌টি মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর ব‌লে জা‌নি‌য়ে‌ছে হাইক‌মিশন।

২৭ জুন রা‌তে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন মিথ্যা সংবাদ প্রকাশের বিষয়ে দেওয়া ব্যাখ্যায় এ কথা জা‌নি‌য়ে‌ছে।

হাইকমিশন বল‌ছে, বাংলাদেশ হাইকমিশন ২৮ কুইন্স গেট, লন্ডনে অবস্থিত। পবিত্র আশুরা উপলক্ষ্যে হাইকমিশন বন্ধ রয়েছে। প্রচারিত ভিডিওতে কর্তৃপক্ষকে সংলগ্ন ২৭ কুইন্স গেটের আবাসিক ভবনে যেতে দেখা যাচ্ছে। হাইকমিশনের কনস্যুলার সেবা ২৭ কুইন্স গেট থেকে প্রদান করা হলেও কনস্যুলার সেকশনের সংশ্লিষ্ট প্রবেশপথটি কুইন্স গেট টেরেস দিক থেকে।

প্রচারিত ভিডিওতে প্রদর্শিত রাস্তার দিকের প্রবেশপথটি আবাসিক ভবনের অন্য অংশে প্রবেশের জন্য ব্যবহৃত হয়, কনস্যুলার সেবা প্রদানের অংশে প্রবেশের জন্য নয়।
বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট গণমাধ্যমসহ সকলকে যাচাই-বাছাই ছাড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

হাইকমিশন সম্পর্কিত কোনো সংবাদ প্রকাশের আগে সরকারি/অফিশিয়াল সূত্র থেকে তথ্য যাচাই করার জন্য গণমাধ্যমগুলোকে অনুরোধ করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।