রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমার প্রচারে এসে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

প্রকাশিত - ১৪ আগস্ট, ২০২৪   ০৭:৫৭ পিএম
webnews24

প্রভাত বিনোদন : অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত যিনি ব্যক্তি জীবন নিয়ে বারবার বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়িয়েছেন। রিল থেকে রিয়েল লাইফে বেশ আলোচিত। তার নানা মন্তব্য উঠে আসে শিরোনামে। এবার নতুন সিনেমা ইমার্জেন্সি’র প্রচারে এসে বিস্ফোরক মন্তব্য করলেন এ অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা তার রাজনীতি ও অভিনয় জীবনের দ্বৈত ভূমিকার ভারসাম্য রক্ষার লড়াই নিয়ে নানা কথা প্রকাশ করেছেন। এ বলিউড কুইন বলেন, একজন সাংসদ হলে তাকে অনেকটা দায়িত্ব নিতে হয়, বলা ভাল অনেক মানুষের দায়িত্ব নিতে হয়। আমি যে লোকসভার সাংসদ সেখানে বন্যা হয়েছে, তাই সব জায়গায় যেতে হচ্ছে। আমাকে হিমাচল যেতে হবে এবং দেখতে হবে যে সব কাজ সঠিক ভাবে হচ্ছে কিনা। এতে ছবির কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। আমার অনেক প্রজেক্ট আটকে আছে। চেষ্টা করেও শুটিং শুরু করতে পারছি না।
কঙ্গনার নতুন সিনেমা ইমার্জেন্সি’তে তাকে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যেতে চলেছে। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত অত্যন্ত বিতর্কিত ২১ মাসের সময়কালকে এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। 
সেই সময় ভারত জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তিনি জরুরি অবস্থাকে ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি হিসেবে তুলে ধরা হবে ছবির গল্পে। ওই সাক্ষাৎকারে তিনি এই ছবিকে শক্তির প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন। আগামী ৬ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ইমার্জেন্সি।
উল্লেখ্য, কঙ্গনা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চারবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। পাঁচবার ফোর্বস ইন্ডিয়ার সেরা ১০০ সেলিব্রিটির তালিকায় জায়গা পেয়েছেন তিনি। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তাকে বলিউডের রানি বলা হয়। বিভিন্ন সময় বির্তকের কারণে সংবাদ শিরোনামে এসেছেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।