রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টুইঙ্কলের সমালোচনাকেই বেশি ভয় পান অক্ষয়

প্রকাশিত - ২৭ জুন, ২০২৬   ০১:০১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার দাম্পত্য জীবন পেরিয়েছে দুই দশকেরও বেশি সময়। পর্দায় সাহসী ও অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে স্ত্রীর সমালোচনাকে বেশ গুরুত্ব দেন অক্ষয়।

নতুন সিনেমা ‘ওয়েলকাম টু জঙ্গল’ মুক্তির আগে এক প্রচারণামূলক অনুষ্ঠানে নিজের সবচেয়ে বড় সমালোচকের নাম জানতে চাইলে বিন্দুমাত্র দ্বিধা না করে টুইঙ্কল খান্নার নাম বলেন তিনি।

অক্ষয়ের ভাষ্য, তার কোনো সিনেমা ভালো না লাগলে টুইঙ্কল একদম সরাসরি মতামত দেন। প্রশংসা করার ক্ষেত্রে যেমন কার্পণ্য করেন না, তেমনি খারাপ লাগলে সেটিও স্পষ্টভাবে জানিয়ে দেন।

রসিকতার ছলে অক্ষয় বলেন, “আমার অভিনয়ের সমালোচনা করতে গিয়ে টুইঙ্কল এমন সব কথা বলে যে, মনে হয় যেকোনো সময় আমাকে মেরেও ফেলতে পারে!” তার এই মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।

তবে সম্প্রতি প্রিয়দর্শন পরিচালিত ও অক্ষয় অভিনীত ‘ভূত বাংলা’ সিনেমার ট্রেলার দেখে প্রশংসা করেছেন টুইঙ্কল। বিষয়টিকে ‘বিরল ঘটনা’ উল্লেখ করে মজাও করেন অভিনেতা।

বলিউডে স্পষ্টভাষী ও খোলামেলা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এই দম্পতি প্রায়ই তাদের রসিকতা ও পারস্পরিক খুনসুটির কারণে আলোচনায় থাকেন। দীর্ঘ দাম্পত্য জীবনে সমালোচনা, প্রশংসা ও পারস্পরিক সম্মানের মধ্য দিয়েই তারা নিজেদের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।