রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুখ খুললেন কৃতি সেন

প্রকাশিত - ২৬ জুন, ২০২৬   ০১:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দুই অভিনেত্রীই দীর্ঘাঙ্গী। দু’জনের ব্যক্তিত্বেও মিল রয়েছে বলে মনে করেন অনুরাগীরা। বিশেষত ‘ককটেল ২’-তে কাজ করার পর থেকে আরও বেশি করে তুলনা হচ্ছে দীপিকা পাড়ুকোন ও কৃতি সেননের মধ্যে। সেই তুলনা নিয়ে অবশেষে মুখ খুললেন কৃতি। পাশাপাশি ‘ককটেল ২’ নিয়েও কথা বললেন।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ককটেল’ ছবিতে দীপিকা পাড়ুকোনের অভিনীত ‘ভেরোনিকা’ চরিত্রটি ছিল ব্যাপক ভাবে আলোচিত। অনেক অভিনেতাই নাকি দীপিকার বিপরীতে কাজ করতে রাজি হননি। কারণ, তাঁরা ভয় পেয়েছিলেন যে, দীপিকার অভিনয়ের সামনে তাঁদের চরিত্র চাপা পড়ে যাবে। এতটাই শক্তিশালী ছিল সেই চরিত্র। এ বার ‘ককটেল ২’-তে কৃতি অভিনয় করেছেন ‘অ্যালি’ চরিত্রে। এই চরিত্রও ‘ভেরোনিকা’র মতোই। সেও স্বাধীনচেতা, একটু বেপরোয়া, নিয়ম ভাঙতে ভালবাসে, আবার ভিতরে আবেগ লুকিয়ে রাখতেও জানে। তাই দুই নায়িকার মধ্যেও হয়েছে তুলনা। তবে এই তুলনা যে হবে, তা জানতেন কৃতি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি জানান, দীপিকার সঙ্গে তুলনা আসবে, এটা তিনি আগে থেকেই বুঝেছিলেন। তবে তা সত্ত্বেও সেরা অভিনয় করে নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে হবে। এই প্রসঙ্গে কৃতি বলেন, “চরিত্রগুলোর মধ্যে কিছুটা মিল আছে— দু’টিই একটু অন্য রকম, স্বাধীনচেতা এবং নিয়মের বাইরে চলা। কিন্তু অ্যালি আর ভেরোনিকা সম্পূর্ণ আলাদা।” তিনি আরও বলেন, “দীপিকা যে চরিত্রটি আগে করে গিয়েছেন, আমি কেন সেটাই আবার করব? সেটার কোনও মানে হয় না। ‘ককটেল ২’-এর গল্প, চরিত্র এবং সমস্যাগুলো একেবারেই আলাদা। অ্যালির নিজের একটা আলাদা ব্যক্তিত্ব রয়েছে। কোথাও কোথাও মিল থাকলেও, সে ভেরোনিকার মতো নয়। তারা সম্পূর্ণ আলাদা মানুষ।”

অন্য অভিনেত্রীদের সঙ্গে বারবার তুলনা করা নিয়ে কৃতি জানান, তিনি এ সব নিয়ে বেশি ভাবেন না। তাঁর মতে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে এই ধরনের তুলনা কোনও গুরুত্ব রাখে না। কৃতির কথায়, “নিজের উপর বিশ্বাস থাকলে এ সব বিষয় কোনও ব্যাপারই না। এগুলো অনেক সময়ে শুধু আলোচনার বিষয় তৈরি করার জন্য বলা হয়। প্রত্যেক অভিনেত্রী নিজের মতো করে ভিন্ন।”

দীপিকার সঙ্গে তুলনা হলেও, তিনি নিজেকেই নিজের প্রতিযোগী হিসাবে দেখেন। তাই ভবিষ্যতে আরও ভাল চরিত্রে অভিনয় করতে চান তিনি।
সূত্র : আনন্দবাজার

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।