রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

লিগস কাপে বিদায় মেসিহীন মায়ামির

প্রকাশিত - ১৪ আগস্ট, ২০২৪   ০৭:৫১ পিএম
webnews24

প্রভাত স্পোর্টস : গত বছর যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দিয়েই ইন্টার মায়ামিকে শিরোপা এনে দিয়েছিলেন লিওনেল মেসি। ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে হারিয়ে লিগস কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মেসির মায়ামি। ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক, পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি।
সেই মেসি কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোটের কারণে এবারের লিগস কাপে খেলতে পারেননি। দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া খেলা ইন্টার মায়ামিও যেতে পারল না বেশি দূর। বর্তমান চ্যাম্পিয়নরা বাংলাদেশ সময় গতকাল বুধবার সকালে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাব নিয়ে আয়োজিত টুর্নামেন্ট থেকে। শেষ ষোলোতে মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মায়ামি।
প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখেই মেসির ক্লাবকে হারিয়েছে কলম্বাস। প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের ১০ম মিনিটে করা গোলে এগিয়ে যাওয়া মায়ামি ব্যবধানটা দ্বিগুণ করে ৬২ মিনিটে। দলকে দ্বিতীয় গোল এনে দেন আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজ। ০-২ গোলে পিছিয়ে পড়া কলম্বাস ৩ মিনিটের মধ্যে ২ গোল করে সমতায় ফেরে। ৬৭ মিনিটে  যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ও ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি। ১১ মিনিট পর উরুগুয়ের ফরোয়ার্ড রসির আরেকটি গোল জয় এনে দেয় কলম্বাসকে।
আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলবে কলম্বাস। গতকাল শেষ ষোলোর আরেকটি ম্যাচে মেক্সিকোর টাইগার্স ইউএএনএলকে ২-১ গোলে হারিয়েছেন নিউইয়র্ক সিটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।