রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারিশমা কাপুরের অজানা পাঁচ

প্রকাশিত - ২৫ জুন, ২০২৬   ১১:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : কাপুর পরিবারের কন্যা হলেও বলিউডে চলচ্চিত্র জীবন শুরু করা সহজ ছিল না কারিশমা কাপুরের। ক্যারিয়ারের শুরুতে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাকে। সব সংকট কাটিয়ে ঝলমলে এই ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান গড়ে নেন কারিশমা। যদিও এখন আর অভিনয়ে নিয়মিত নন। তবে নানা কারণেই আলোচনায় থাকেন তিনি।  

বৃহস্পতিবার (২৫ জুন) কারিশমা কাপুরের জন্মদিন। আজ ৫২ বছর পূর্ণ করে তিপান্নতে পা রাখেতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিশেষ দিনে তার অজানা পাঁচ তথ্য নিয়ে এই প্রতিবেদন—

‘লোলো’ ডাকনামের পেছনের গল্প
কারিশমা কাপুরের ভক্তরা জানেন, তার মা ববিতা কাপুরই তাকে ‘লোলো’ ডাকনামটি দিয়েছিলেন। হলিউড অভিনেত্রী জিনা লোলোব্রিজিদার নাম থেকে অনুপ্রাণিত হয়ে মেয়ের এই নাম রাখেন তিনি। ‘জিনা লোলোব্রিজিদার’ ইতালিয়ান শব্দ। তবে মজার বিষয় হলো—সিন্ধি ভাষায় ‘লোলি’ নামে একটি মিষ্টান্নও রয়েছে, যার সঙ্গেও এই নামের সম্পর্ক আছে।

কারিশমার অনন্য চোখের রং
বিশ্বাস করেন আর নাই করেন, কাপুর পরিবারের চতুর্থ প্রজন্মের মধ্যে কারিশমা কাপুর একমাত্র নারী, যার চোখের রং ব্লু-গ্রিন (নীল-সবুজ)। আর পঞ্চম প্রজন্মে এই বৈশিষ্ট্য কারিনা কাপুর ও সাইফ আলী খান দম্পতির পুত্র তৌমুর আলী খান পেয়েছে। 

যেসব জনপ্রিয় চরিত্র ফিরিয়েছেন কারিশমা
কারিশমা কাপুর তার ক্যারিয়ারে অনেক বিখ্যাত চরিত্রের প্রস্তাব ফিরিয়েছেন। এর মধ্যে হলো—‘ইশক’ (১৯৯৭) সিনেমায় জুহি চাওলার চরিত্র, ‘গুপ্ত’ (১৯৯৭) সিনেমায় মনীষা কৈরালার চরিত্র। তাছাড়া কারিনা কাপুর খানের ‘অশোক’ (২০০১) ও ‘তালাশ’ সিনেমার চরিত্রসহ বেশ কিছু প্রস্তাব ফেরান এই অভিনেত্রী। 

কারিশমার আইডল
মাধুরী দীক্ষিত ও শ্রীদেবীকে অত্যন্ত শ্রদ্ধা করেন কারিশমা কাপুর। ‘দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭) সিনেমায় মাধুরীর সঙ্গে অভিনয় করেন এবং ‘জিরো’ (২০১৮) সিনেমায় বিশেষ একটি চরিত্র রূপায়নের মধ্য দিয়ে শ্রীদেবীর সঙ্গে পর্দা ভাগ করে নেন কারিশমা।

কোকা-কোলার প্রথম বলিউড অ্যাম্বাসেডর
বলিউডের প্রথম অভিনেত্রী হিসেবে কোকা-কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হন কারিশমা কাপুর। লাক্সের মাধ্যমে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞাপনে অংশ নেন এই অভিনেত্রী। 


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।