রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে দলের সঙ্গে অনুশীলনে সাকিব

প্রকাশিত - ১৪ আগস্ট, ২০২৪   ০৭:৪৯ পিএম
webnews24

প্রভাত   স্পোর্টস : পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তদের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন। 
আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। গণ অভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর দ্বাদশ জাতীয় সংসদও ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়েছে আন্তর্বতীকালীন নতুন সরকার। এমন রাজনৈতিক পালাবদলের ঢেউ লেগেছে ক্রীড়াঙ্গনেও। সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দেয়। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে রাজনীতির প্রভাব পড়ছে না। পাকিস্তান সিরিজের দলে আছেন তিনি।
কানাডা থেকে সাকিব এখন পাকিস্তানে। সেখানে পৌঁছে সরাসরি বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন টাইগার এই ক্রিকেটার। আজ (বুধবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনও শুরু করে দিয়েছেন। বিসিবির প্রকাশিত ছবির মাধ্যমে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও আলাপ করতে দেখা গেছে তাকে। সাকিবের মতো অনুশীলন করতে দেখা গেছে বাকি ক্রিকেটারদেরও।
এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য গেল রোববার দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর দল ঘোষণার একদিন পর সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। জানান সাকিবের সঙ্গে কী কথা হয়েছে সে বিষয়ে। লিপু বলেন, 'সাকিবের সঙ্গে যোগাযোগ থাকে, যোগাযোগ ছিল। গত মাসেও ছিল এ মাসেও হয়েছে। প্রসেস হলো যে দেশের বাইরে কোনো খেলোয়াড় যদি থাকে তার সম্বন্ধে খোঁজ খবরটা নেওয়া। এছাড়া শরিফুলের সঙ্গেও কথা হয়েছে।'
অনুশীলন না করেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে কেন সাকিব? ব্যাখা হিসেবে লিপু বললেন, 'এটা তার পারফরম্যান্সের আলোকেই যাচ্ছে। তার পারফরম্যান্স দিয়ে সে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছে। অভিজ্ঞতা রয়েছে ভিন্ন ভিন্ন ফরম্যাটে, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সবকিছু মিলিয়ে তিনি যাচ্ছেন।'


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।