রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাঁকজমকে ভরা ওটিটি

প্রকাশিত - ২৫ জুন, ২০২৬   ১১:২৩ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : মোগলদের বিরুদ্ধে ছত্রপতি শিবাজির লড়াই, ‘বাহুবলী’ নির্মাণের কাহিনি! জাঁকজমকে ভরা এ বারের ওটিটি
এ সপ্তাহে রয়েছে জাঁকজমকে ভরা ছবি থেকে রিয়্যালিটি শো-এর ভিড়। কী কী দেখবেন ওটিটি-তে?

সপ্তাহান্তের ছুটিতে ওটিটি-তে ডুব দেন চলচ্চিত্রপ্রেমীরা। থ্রিলার থেকে কমেডি, নানা স্বাদের ছবি ও সিরিজ় তাঁদের হাতের মুঠোয়। এ সপ্তাহে রয়েছে জাঁকজমকে ভরা ছবি থেকে রিয়্যালিটি শো-এর ভিড়। কী কী দেখবেন ওটিটি-তে?

১) লক আপ (সিজ়ন ২): ‘বিগ বস্‌’-এর আদলে তৈরি এই রিয়্যালিটি শো। বলা ভাল, আরও কিছুটা কঠিন এই রিয়্যালিটি শো-এর প্রতিযোগিতা। প্রথম সিজ়নে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল কঙ্গনা রনৌতকে। জয়ী হয়েছিলেন মুনব্বর ফারুকি। এ বার সঞ্চালনার দায়িত্বে ফরাহ খান। এ বারের সিজ়নে অন্যতম প্রতিযোগী রাম কপূর। ২৭ জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই রিয়্যালিটি শো।

২) বাহুবলী: দ্য টর্চবেয়ারার: ২০১৫ সালের ছবি ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ২০১৭ সালের ছবি ‘বাহুবলী: দ্য কনক্লিউশন’ সারা দেশে বিপুল সাড়া ফেলেছিল। মাহিশমতী রাজ্যের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন দর্শক। ছবির সেট এক অন্য জগতে নিয়ে গিয়েছিল তাঁদের। কিন্তু ক্যামেরার নেপথ্যে কী চলত? সেই সব মুহূর্ত তুলে ধরবে এই তথ্যচিত্র। পরিচালক এসএস রাজামৌলী এই ছবি কী ভাবে বানিয়েছেন, তা উঠে আসবে এই তথ্যচিত্রে। বিরাট কর্মকাণ্ডের নেপথ্যে কী কী ছিল, তা দেখা যাবে ‘বাহুবলী: দ্য টর্চবেয়ারার’-এ। নেটফ্লিক্সে ২৬ জুন থেকে দেখা যাবে।

৩) রাজা শিবাজি: ছত্রপতি শিবাজিকে নিয়ে তৈরি এই ছবি মহারাষ্ট্রের প্রেক্ষাগৃহে বিশেষ ভাবে সাড়া ফেলেছিল। এ বার এই ছবি দেখা যাবে ওটিটি-তে। এই ছবিতে নামভূমিকায় দেখা গিয়েছে রিতেশ দেশমুখকে। শিবাজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেন জেনেলিয়া। ছবির ঝলকমুক্তির অনুষ্ঠানে এসে অঝোরে কেঁদেছেন রিতেশ ও জেনেলিয়া। জানিয়েছিলেন, এই ছবি তাঁদের মনের খুব কাছের। অবশেষে প্রেক্ষাগৃহ পেরিয়ে ২৬ জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই ছবি।

৪) পারফেক্ট ফ্যামিলি: কারকরিয়া পরিবারকে বাইরে থেকে দেখলে মনে হয়, তারা যেন একদম নিখুঁত ও সুখী পরিবার। কিন্তু একদিন বাড়ির মেয়ের হঠাৎ ‘প্যানিক অ্যাটাক’ হয়। এই ঘটনাই পুরো পরিবারকে মনোবিদের কাছে যেতে বাধ্য করে। সেখানে এক এক করে উঠে আসে পরিবারের নানা সমস্যার কথা। এই সিরিজ়ে অভিনয় করেছেন মনোজ পাহওয়া, সীমা পাহওয়া ও গুলশন দেবাইয়ার মতো অভিনেতারা। মনোবিদের ভূমিকায় রয়েছেন নেহা ধূপিয়া। ২৬ জুন থেকে সোনিলিভে দেখা যাবে।

৫) উল্টো রাজার দেশ: বিপ্লব একজন সাধারণ মানুষ। দারিদ্র্য, ঋণ আর একের পর এক ব্যর্থতা তার জীবনকে কঠিন করে তুলেছে। ছোটবেলায় বাবা-মাকে হারিয়েছে। বোন এর প্রতি তার অনেক দায়িত্ব। সব দিক থেকে হেরে গিয়ে, আর কোনও পথ না দেখে, বিপ্লব মৃত্যুকেই বেছে নেয়। মৃত্যুর ঠিক আগে তার সামনে খুলে যায় এক রহস্যময় দরজা, যা তাকে নিয়ে যায় উল্টো রাজার দেশে। ক্লিক-এ দেখা যাবে এই সিরিজ় ২৫ জুন থেকে।

৬) অ্যালায়েন্স: কুণাল খেমু এ বার রিয়্যালিটি শো-এর সঞ্চালনায়। কিছুটা ‘বিগ বস্‌’-এর আদলে তৈরি এই রিয়্যালিটি শো। বিশ্বাস ও প্রতারণা নানা দিক উঠে আসবে এই শো-তে। ১৬ জন প্রতিযোগী থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন রবি কিষাণ ও তাঁর কন্যা রিভা কিষাণ, কুশল টন্ডন, আরসলান গনি, ডেইজ়ি শাহ, মিনি মাথুর, নিখিল চিনাপ্পা। প্রাইম ভিডিয়োয় ২৬ জুন থেকে দেখা যাবে এই শো।

সূত্র : আনন্দবাজার 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।