রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে বিনিয়োগকারীদের সুযোগ

প্রকাশিত - ২৫ জুন, ২০২৬   ০১:০৯ এএম
webnews24


২৪ঘণ্টা  অনলাইন : সৌদি আরবে অবশেষে জমির মালিক হওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা। দেশটির মন্ত্রিসভা অনাবাসী বা বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানা সংক্রান্ত নির্বাহী বিধিমালার অনুমোদন দিয়েছে। তেল-নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে বৈচিত্র্য আনার অংশ হিসেবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 ২৩ জুন সৌদি আরবের মন্ত্রী পরিষদ এই নতুন বিধিমালার অনুমোদন দেয়। এর ফলে এখন থেকে বিদেশি ব্যক্তি এবং প্রতিষ্ঠান নির্দিষ্ট কিছু ভৌগোলিক এলাকায় সম্পত্তি কিনতে পারবে।

চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে একটি যুগান্তকারী আইন কার্যকর হয়। সেই আইনের ধারাবাহিকতায় এবার নির্বাহী বিধিমালা অনুমোদন পেল। এখন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং নির্দিষ্ট শর্ত মেনে বিদেশিরা সৌদি আরবে বড় পরিসরে স্থাবর সম্পত্তির মালিক হতে পারবেন।

নতুন এই আইনের আওতায় বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সম্পত্তি কিনতে পারবে। এর মধ্যে রয়েছে আবাসিক, বাণিজ্যিক, কৃষি এবং শিল্পখাতের জমি। এ ছাড়া সৌদিতে ব্যবসার জন্য লাইসেন্সপ্রাপ্ত বিদেশি কোম্পানিগুলো তাদের কাজের জন্য প্রয়োজনীয় সম্পত্তি কিনতে পারবে। ফলে তারা অফিস, কারখানা ও গুদামঘরের জন্য নিজস্ব জমি ও ভবন ব্যবহারের সুযোগ পাবে।

সৌদির পরিচালনায় পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। এই বড় সংস্কার সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ। এর মূল লক্ষ্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা এবং বেসরকারি খাতের পরিধি বাড়ানো। একই সঙ্গে আবাসন খাতের প্রবৃদ্ধিকে আরও গতিশীল করা।

নতুন এই নিয়মের ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে সবকিছু আরও স্পষ্ট হলো। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ আবাসন বাজারে দীর্ঘমেয়াদে বিনিয়োগের পথ তৈরি হলো। খনিজ তেলের ওপর নির্ভরতা কমাতে সৌদি আরব বর্তমানে বড় বড় নগর উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করছে। এই সিদ্ধান্ত সেই রূপান্তরকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ নিউজ
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।