২৪ঘণ্টা অনলাইন : দেশীয় শোবিজে নারী গোয়েন্দাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন ডিটেকটিভ সিরিজ ‘নীহারিকা সেন’। তীর প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত এ সিরিজের নাম ভূমিকায় অভিনয় করছেন গ্ল্যামারাস মডেল-অভিনেত্রী সিফাত নুসরাত। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ফার্স্ট লুক, যা ইতোমধ্যে দর্শকের নজর কেড়েছে।
সিফাত নুসরাত জানান, সম্প্রতি প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে। আরো কয়েকটি পর্ব নির্মাণের পর তীর প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে সিরিজটি প্রচার শুরু হবে। এ বিষয়ে তিনি বলেন, “ডিটেকটিভ নীহারিকা সেন একটি চ্যালেঞ্জিং চরিত্র। এই চরিত্রের মাধ্যমে দর্শকদের ভিন্নধর্মী কিছু উপহার দিতে চাই।”
সিরিজটির প্রথম পর্ব পরিচালনা করেছেন নাজিরী সাগর। নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি গল্পও লিখেছেন সিফাত নুসরাত। চিত্রনাট্য করেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ।বাংলাদেশে নারী গোয়েন্দা চরিত্র খুব কমই দেখা যায়। সেই জায়গা থেকে ‘নীহারিকা সেন’ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলে বিশ্বাস নির্মাতা নাজিরী সাগরের।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।