রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী জুবিনের মৃত্যু তদন্তে নতুন মোড়

প্রকাশিত - ২৪ জুন, ২০২৬   ০৮:৩৭ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন :  শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শ্যামকানু মহান্তের জামিন আবেদন নিয়ে অসম সরকারকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ মহান্তের বিশেষ আবেদন (এসএলপি) গ্রহণ করে, রাজ্য সরকারের কাছে জবাব তলব করেছে। আদালতের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মামলাটি আগামী ১০ আগস্ট পুনরায় শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে।

এর আগে গৌহাটি হাই কোর্ট শ্যামকানুর জামিন আবেদন খারিজ করে দেয়। আদালত তার পর্যবেক্ষণে জানায়, তদন্তে সংগৃহীত উপাদান থেকে প্রাথমিক ভাবে একটি ষড়যন্ত্রের ইঙ্গিত মিলেছে এবং ওই ষড়যন্ত্রে মহান্তের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। হাই কোর্টের মতে, সিঙ্গাপুরে অনুষ্ঠিত ইয়ট পার্টির আয়োজন মহান্তের পরামর্শেই হয়েছিল। তিনি ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

সরকারি পক্ষের আইনজীবীর দাবি, জুবিনকে সারা রাত মদ্যপান করানো হয় এবং তাঁর স্বাস্থ্যের অবস্থা জানা সত্ত্বেও তাঁকে ইয়ট ভ্রমণে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি, তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে যথাযথ চিকিৎসা সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ।

জামিন নাকচ করার ক্ষেত্রে হাই কোর্ট আরও উল্লেখ করে যে, অভিযুক্তের পালিয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ঘটনার পর মহান্ত মালয়েশিয়ায় গিয়েছিলেন এবং পরে লুকআউট নোটিস জারির পর দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

উত্তর-পূর্ব আন্তর্জাতিক উৎসব (এনইআইএফ)-এর অন্যতম সংগঠক শ্যামকানু মহান্ত গত কয়েক মাস ধরে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের ল্যাজ়ারাস দ্বীপের কাছে সাঁতার কাটতে গিয়ে জ়ুবিনের মৃত্যু হয়। ঘটনার এক দিন পরেই ‘এনইআইএফ’-এর একটি অনুষ্ঠানে তাঁর পারফর্ম করার কথা ছিল।

গায়কের মৃত্যুর পর অসম পুলিশের সিআইডি একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করে। তদন্ত শেষে গত ডিসেম্বরে দাখিল করা চার্জশিটে শ্যামকানু মহান্ত-সহ সাত জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে চার জনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।