রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিরার পাশে তরুণ—তদন্তে নেটদুনিয়া

প্রকাশিত - ২৩ জুন, ২০২৬   ১০:৪৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বিশ্বকাপের ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ তারকা শাকিরার সঙ্গে এক তরুণের স্নেহময় মুহূর্ত ক্যামেরাবন্দি হওয়ার পর তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই ওই তরুণের পরিচয় নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু করেন। তবে পরে জানা যায়, তিনি কোনো নতুন সঙ্গী নন; শাকিরার নিজের ছেলে।

সোমবার যুক্তরাষ্ট্রের ডালাসে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার বিশ্বকাপ ম্যাচ দেখতে দুই ছেলে মিলান ও সাশাকে সঙ্গে নিয়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন কলম্বিয়ান এই বিশ্বখ্যাত সংগীতশিল্পী। ম্যাচের এক পর্যায়ে টেলিভিশন ক্যামেরা শাকিরার দিকে ঘুরে গেলে দেখা যায়, তার এক ছেলে মায়ের গালে স্নেহভরা চুমু দিচ্ছে।

মুহূর্তটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে দর্শকদের নজরে আসে এবং অল্প সময়ের মধ্যেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক দর্শক, বিশেষ করে যারা শাকিরার পারিবারিক জীবন সম্পর্কে অবগত নন, তারা ওই তরুণকে শাকিরার নতুন প্রেমিক বলে ভুল করেন।

এমনকি কিছু আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মন্তব্যেও বিষয়টি নিয়ে বিভ্রান্তির ইঙ্গিত দেখা যায়। পরে নিশ্চিত হওয়া যায়, ভিডিওতে দেখা তরুণটি শাকিরার ছেলে মিলান বা সাশার একজন।

ভিডিওটি নিয়ে আলোচনা চলার মধ্যেই সামাজিক মাধ্যমে অনেকে শাকিরা ও তার সন্তানদের আন্তরিক সম্পর্কের প্রশংসা করেন। অনেকের মতে, এটি ছিল একজন মায়ের প্রতি সন্তানের ভালোবাসার স্বাভাবিক ও সুন্দর প্রকাশ।

উল্লেখ্য, সাবেক স্প্যানিশ ফুটবলার Gerard Piqué–এর সঙ্গে বিচ্ছেদের পর শাকিরা বর্তমানে দুই সন্তানকে নিয়েই সময় কাটাচ্ছেন। ম্যাচের পরবর্তী সময়েও তাকে ছেলেদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। গ্যালারিতে উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি ফ্লাইং কিস ছুড়ে দেন, যা আবারও ক্যামেরায় ধরা পড়ে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।