রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা

প্রকাশিত - ২১ জুন, ২০২৬   ১১:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বলিউড পেরিয়ে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার নতুন এক আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন। এই সিনেমায় তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন অস্কারজয়ী হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই খবরটি নিশ্চিত করেছেন। তবে সিনেমাটির নাম, গল্প কিংবা নিজের চরিত্র সম্পর্কে এখনই কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তবু অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তাঁর অভিনয়ের খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।গত এক দশকে হলিউডে ধারাবাহিকভাবে নিজের অবস্থান শক্ত করেছেন প্রিয়াঙ্কা।

‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ ও ‘দ্য ব্লাফ’-এর মতো চলচ্চিত্রের পাশাপাশি ‘কোয়ান্টিকো’ এবং ‘সিটাডেল’-এর মতো জনপ্রিয় সিরিজেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
এদিকে বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন পরিচালক এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত নতুন সিনেমার শুটিংয়ে। অস্থায়ীভাবে ‘বারাণসী’ নামে পরিচিত এই ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।

বর্তমানে হায়দরাবাদে ছবিটির শুটিং চলছে।শুটিং সেটের পরিবেশকে ‘আনন্দময়’ উল্লেখ করে প্রিয়াঙ্কা জানান, কাজের ব্যস্ততার পাশাপাশি পুরো ইউনিট একসঙ্গে সময়ও উপভোগ করছে।রাজামৌলির সিনেমার পাশাপাশি প্রিয়াঙ্কার হাতে রয়েছে আরও কয়েকটি আন্তর্জাতিক প্রজেক্ট। এর মধ্যে রয়েছে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে একটি যৌথ প্রযোজনার সিনেমা এবং নির্মাতা মীরা নায়ারের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘আমরি’।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।