রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ ফিরেছে কক্সবাজার সৈকতে

প্রকাশিত - ১৩ আগস্ট, ২০২৪   ০৮:৪৬ পিএম
webnews24

 

প্রভাত সংবাদদাতা, কক্সবাজার  : কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনার পদত্যাগ কেন্দ্র করে সারাদেশের মতো পর্যটকনগরীর পরিস্থিতিও ছিল থমথমে। ৬ আগস্টের পর থেকে পরিস্থিতি স্বভাবিক হলেও পর্যটক উপস্থিতি ছিল না। হামলা, ভাঙচুর ও লুটের ক্ষত মুছে সীমিত পরিসরে খুলছে দোকানপাট, গতি ফিরছে ব্যবসা-বাণিজ্যে। এতে আবার প্রাণ ফিরে পেয়েছে সমুদ্র সৈকত। গতকাল মঙ্গলবার সকাল থেকে কক্সবাজারে ভিড় করতে দেখা গেছে ভ্রমণপিপাসুদের। তাদের পদচারণায় মুখর সাগর তীর। সমুদ্র সৈকতের হোটেল-মোটেল রিসোর্টে হয়েছে অগ্রিম বুকিং, এতে ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন পর্যটন ব্যবসায়ীরা।
গতকাল সকালে সুগন্ধা পয়েন্টে দেখা যায়, সৈকতে ভিড় করছেন পর্যটকরা। কিছু দর্শনার্থী সমুদ্রপাড়ে অবস্থান করে ঢেউ উপভোগ করছেন। গতকাল রোববারও একই পরিমাণ লোকজন এখানে এসেছিলেন বলে দাবি করেছেন সৈকত এলাকার ব্যবসায়ীরা।
কক্সবাজার হোটেল-গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল হাসেম শিকদার বলেন, গতকাল থেকে কক্সবাজারে ভিড় করেছেন ভ্রমণপিপাসুরা। এতে কক্সবাজারের প্রাণ ফিরেছে। অনেক হোটেল-মোটেল রিসোর্টে হয়েছে অগ্রিম বুকিং, এতে ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যাশা করছি। তবে কোটা সংস্কার আন্দোলন শুরু থেকে এই পর্যন্ত আমাদের হাজার কোটি টাকার লোকসান হয়েছে। 
ঢাকা থেকে আগত পর্যটক রিফাত বলেন, এই মুহূর্তে অনেক হোটেলে অফার দেখে এসেছি। এখন সব কিছু দামও কম। খুব ভালো লাগছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে পুলিশ কাজে ফিরেছেন। তাই নিজেকে নিরাপদ মনে করছি।
সৈকতে দায়িত্বরত বিচকর্মী বেলাল উদ্দিন বলেন, পর্যটকরা কক্সবাজার আসতে শুরু করেছে। এই মুহূর্তে পর্যটকদের ভীড় দেখা যাচ্ছে। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। 
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান বলেন, আমরা গতকাল থেকে থানার কার্যক্রম সীমিত পরিসরে চালু করেছি। পর্যটকদের নিরাপত্তায় আমরা কাজ শুরু করেছি।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।