রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু আগস্টে  : সেতুমন্ত্রী

প্রকাশিত - ২০ জুন, ২০২৬   ১০:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে পাবনাবাসীর। আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী রবিউল আলম। 

তিনি বলেছেন, এ রুটে চলাচলের জন্য লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। আগামী মাসে নতুন কোচ হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে ট্রেন চালু করা হবে। একই সঙ্গে দেশের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মানের সমন্বিত (মাল্টি-মোডাল) যোগাযোগ ব্যবস্থা চালুর কথাও জানান তিনি।

২০ জুন  দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিবহন খাতকে আর বিশৃঙ্খলার মধ্যে রাখা হবে না। মালিক ও শ্রমিকদের প্রতিপক্ষ হিসেবে নয়, বরং অংশীদার হিসেবে সঙ্গে নিয়ে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও শৃঙ্খলাবদ্ধ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। কোনো ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর স্বার্থ নয়, সরকারের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাবে জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা।

তিনি বলেন, সড়ক, রেল ও নৌপথকে একীভূত করে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এতে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী হবে। খুব অল্প সময়ের মধ্যেই এর বাস্তব অগ্রগতি দৃশ্যমান হবে।

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন প্রসঙ্গে মন্ত্রী বলেন, "লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। নতুন কোচ পেলেই আগামী আগস্টের মধ্যে ট্রেন চালুর লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।"

তিনি আরও জানান, রাজধানীর সঙ্গে পাবনাসহ উত্তর-পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও সহজ করতে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।