রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের অবস্থা ইরান যুদ্ধের পর আগের চেয়েও খারাপ: ওবামা

প্রকাশিত - ২০ জুন, ২০২৬   ০৯:৪০ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন :  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আগের চেয়েও বেশি শোচনীয় পরিস্থিতির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তেহরানের বিরুদ্ধে এই যুদ্ধ পরিচালনার মূল যৌক্তিকতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করে ওবামা এই মন্তব্য করেন।

মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমান যুদ্ধপরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন যে, ‘আমরা এখন একটি যুদ্ধ লড়েছি, শত শত কোটি ডলার ব্যয় করেছি, আমাদের সামরিক বাহিনীর ওপর বিশাল চাপ সৃষ্টি করেছি। অনেক মানুষ মারা গেছে। আর এখন মনে হচ্ছে আমরা যুদ্ধ শুরু করার আগে যেখানে ছিলাম ঠিক সেখানেই ফিরে এসেছি, তবে সম্ভবত আগের চেয়ে একটু বেশি খারাপ অবস্থায় আছি।’ ওবামা তার প্রেসিডেন্সিয়াল সেন্টারের উদ্বোধনের প্রাক্কালে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারক নিয়ে এই প্রতিক্রিয়া জানান।

দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হওয়ায় নিজের সন্তুষ্টির কথা জানিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন যে, ‘আমি একটি যুদ্ধবিরতি দেখতে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আমি আশাবাদী যে এটি স্থায়ী হবে।’ 

তবে একই সঙ্গে ওবামা স্মরণ করিয়ে দেন যে তার নিজের প্রশাসনের আমলে সম্পাদিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তির অধীনে ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে একমত হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ওই চুক্তিটি বাতিল করায় ইরান পরবর্তীতে তাদের পারমাণবিক সক্ষমতা আরও বৃদ্ধির সুযোগ পায়।

গত বুধবার প্যারিসের ভার্সাই প্রাসাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এই সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর করেন, যা স্থায়ী সমাধানের পথ খুঁজতে নীতি নির্ধারকদের আগামী ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। সাক্ষাৎকারে ওবামা তার নবনির্মিত প্রেসিডেন্সিয়াল সেন্টার নিয়ে কথা বলার সময় উল্লেখ করেন যে আমেরিকা বর্তমানে একটি বড় ধরনের বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে তার এই নতুন কেন্দ্রটি সবার ভেতরে থাকা নাগরিক দায়িত্ববোধকে নতুন করে জাগিয়ে তুলবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।