রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত করল আইডিএফ

প্রকাশিত - ১৯ জুন, ২০২৬   ০৮:০৬ পিএম
webnews24

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক বিবৃতিতে বলেন,

“বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে প্রয়োজন হলে আইডিএফ পুনরায় যুদ্ধ পরিচালনার জন্য প্রস্তুত।”

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে লেবানন সম্পর্কে কী বলা হয়েছে?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির প্রথম ধারায় লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান ‘তাৎক্ষণিক ও স্থায়ীভাবে’ বন্ধ করার কথা বলা হয়েছে।

এছাড়া চুক্তিতে লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতিও রয়েছে।

১৪ দফার এই সমঝোতা স্মারকে (এমওইউ) আরও উল্লেখ করা হয়েছে

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এমন নিশ্চয়তা,
ইরানের পুনর্গঠনের জন্য ৩০০ বিলিয়ন ডলারের (প্রায় ২২৪ বিলিয়ন পাউন্ড) পরিকল্পনা,
এবং ইরানের ওপর আরোপিত সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার।

তবে মার্কিন কর্মকর্তারা আগে জানিয়েছিলেন, যদিও লেবানন যুদ্ধবিরতি কাঠামোর অন্তর্ভুক্ত, তবুও লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা এই চুক্তির শর্ত নয়। পাশাপাশি ইসরায়েল আত্মরক্ষার অধিকার বজায় রাখবে।

লেবাননে ১৮ জন নিহত, ইসরায়েলের চার সেনা নিহত হওয়ার পর এলো যুদ্ধবিরতির ঘোষণা

দক্ষিণ লেবাননে রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তাদের চারজন সেনা নিহত হয়েছেন।

এর আগে আইডিএফ দাবি করে, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং গোষ্ঠীটির “ডজনখানেক সদস্যকে” হত্যা করেছে।

এই ঘটনাগুলো ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরের একদিন পর। ওই চুক্তিতে লেবাননে স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।