রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমায় আসছে ইতালির ‘২৭ দিনের রানি’র গল্প

প্রকাশিত - ১৮ জুন, ২০২৬   ১২:৩৫ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ১৯৪৬ সালের ৯ মে থেকে ২ জুন-মাত্র ২৭ দিনের জন্য তিনি ইতালির রানি ছিলেন। এ জন্য ইতিহাস তাকে মনে রেখেছে ‘মে কুইন’ হিসেবে। তিনি মারিয়া হোসে। বেলজিয়ামের রাজা প্রথম আলবার্টের কন্যা এবং ইতালির যুবরাজ দ্বিতীয় উমবের্তোর স্ত্রী।

সেই মারিয়ার গল্প এবার আসছে সিনেমার পর্দায়। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য ছবিটির নাম ‘মেইস্তা’। বানাবেন জিনেভ্রা এল্কান। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখবেন ইতালির খ্যাতিমান নির্মাতা মার্কো বেলোচিও। খবর ভ্যারাইটির।  

রাজতন্ত্র থাকাকালীন ১৯৪৬-এর ৯ জুন উমবের্তোকে মসনদে বসায় তার পরিবার। সেই সুবাদে রানির মর্যাদা পান মারিয়া। কিন্তু মাত্র ২৭ দিন পরই অনুষ্ঠিত গণভোটে ইতালির জনগণ রাজতন্ত্র বিলুপ্তির পক্ষে ভোট দেয়। বাধ্য হয়ে দেশ ছাড়ে রাজপরিবার। ওই প্রেক্ষাপটের সঙ্গে ইতালির ফ্যাসিবাদী অধ্যায়ের নানা দিকও উঠে আসবে ছবিতে।

জানা যায়, মারিয়া হোসে ছিলেন শিক্ষিত, আধুনিক ও ফ্যাসিবাদবিরোধী চিন্তার মানুষ। তিনি বুঝতে পেরেছিলেন যে, যুদ্ধের পর ইতালিতে রাজতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত। তাই তার অবস্থান ছিল সাধারণ মানুষের সমর্থনে।

পরিচালক জিনেভ্রা এলকান বলেন, ‘ছবিটি ১৯৪৬ সালের সেই গুরুত্বপূর্ণ কয়েক সপ্তাহের ঘটনা তুলে ধরবে, যখন মারিয়া হোসে একদিকে রানির দায়িত্ব গ্রহণ করেছিলেন, অন্যদিকে নিজের চোখে একটি যুগের অবসানও দেখেছিলেন।’ছবিটিতে কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি নির্মাতা।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।