রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সনু নিগমের কাঁধে কীসের আঘাত?

প্রকাশিত - ১৭ জুন, ২০২৬   ০৫:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সনু নিগমের কাঁধে জড়ানো ব্যান্ডেজ। চোখে-মুখে ক্লান্তির ছাপ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়কের এমন একটি ভিডিও প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে। অবশেষে নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন সোনু নিজেই। 

তিনি জানিয়েছেন, এক অত্যন্ত বেদনাদায়ক ও জটিল স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন তিনি। গত এক সপ্তাহ ধরেই চিকিৎসকের কড়া তত্ত্বাবধানে রয়েছেন এই শিল্পী। রোগ নির্ণয় ও চিকিৎসার স্বার্থে ইতিমধ্যেই তার একাধিক এমআরআই এবং সিটি স্ক্যান করা হয়েছে। বর্তমানে প্রচুর ওষুধ চলছে তার।

গত মঙ্গলবার নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক ভিডিও বার্তা শেয়ার করেন সনু নিগম। সেখানে তিনি জানান, এই স্নায়ুরোগের পুরো অভিজ্ঞতাটি তার জন্য অত্যন্ত কষ্টকর এবং ক্লান্তিকর। শারীরিক জটিলতা ও তীব্র ব্যথার কারণেই মূলত তার কাঁধে ব্যান্ডেজ বাঁধতে হয়েছে।

বর্তমানে নিয়মিত ফিজিওথেরাপি নিচ্ছেন এই গায়ক। তবে ফিজিওথেরাপির এই প্রক্রিয়াটি তার জন্য ভীষণ যন্ত্রণাদায়ক বলে জানিয়েছেন তিনি। তীব্র ব্যথা উপশমের জন্য প্রতিনিয়ত পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে তাকে। আর এত পরিমাণ কড়া ওষুধ খাওয়ার ফলে তার কণ্ঠনালীতেও (গলায়) এর নেতিবাচক প্রভাব পড়েছে।

তবে শারীরিক এত বাধা ও তীব্র যন্ত্রণা সত্ত্বেও গান থেকে দূরে সরেননি এই সুরের জাদুকর। এই অসুস্থতা নিয়েই সম্প্রতি মুম্বাইয়ের একটি নির্ধারিত কনসার্টে পারফর্ম করেছেন তিনি। এখানেই শেষ নয়, চলতি মাসের শেষের দিকে মুম্বাইতেই তার আরও একটি বড় অনুষ্ঠান করার কথা রয়েছে

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।