রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি-পর্তুগাল ভিসামুক্ত ভ্রমণ চুক্তি

প্রকাশিত - ১৭ জুন, ২০২৬   ০৫:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইউরোপের দেশ পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি করেছে সৌদি আরব। এই চুক্তির আওতায় দুই দেশের কূটনীতিক ও বিশেষ পাসপোর্টধারীরা এখন থেকে বিনা ভিসায় দুই দেশে যাতায়াত করতে পারবেন।

গতকাল মঙ্গলবার পর্তুগালের রাজধানী লিসবনে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‌্যাঙ্গেরের মধ্যে হয়েছে এই চুক্তি স্বাক্ষর। সৌদির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে দেশটির সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই চুক্তির উদ্দেশ্য হলো দুই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভ্রমণ ও যোগাযোগ সহজ করা, এবং কূটনীতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সৌদি আরব ও পর্তুগালের মধ্যে সমন্বয় বৃদ্ধি ও সহযোগিতা সম্প্রসারণ করা।

এমন এক সময়ে চুক্তিটি স্বাক্ষরিত হলো, যখন উভয় দেশ প্রাতিষ্ঠানিক পর্যায়ে ঘনিষ্ঠতর সম্পৃক্ততা ও বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করতে এবং সহযোগিতা জোরদার করতে চাইছে।

সূত্র : গালফ নিউজ
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।