রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আর্জেন্টিনা’ নাম শুনেই পরীমণির ‘উড়ন্ত চুমু’

প্রকাশিত - ১৫ জুন, ২০২৬   ১১:২৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : পরনে শাড়ি, কানে-গলায় গহনা, উচ্ছ্বাসের ঢেউ বয়ে যাচ্ছে চিত্রনায়িকা পরীমণির চোখে-মুখে। তার হাতের মুঠোফোনের সেলফি ক্যামেরায় দৃশ্যটি ধারণ হচ্ছে। তার পেছনে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। সমস্বরে তারা বলছেন—‘আর্জেন্টিনা’। সমবেত কণ্ঠে ‘আর্জেন্টিনা’ নামটি শুনে ‘উড়ন্ত চুমু’ ছুড়ে দেন এই অভিনেত্রী। 

পরীমণি তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। ২২ ঘণ্টায় এ ভিডিওতে রিঅ্যাক্ট পড়েছে ১ লাখ ৯ হাজারের বেশি। মন্তব্য পড়েছে সাড়ে ৩ হাজারের অধিক। আর্জেন্টিনার প্রতি পরীমণির এ ভালোবাসা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরাও। নানা ধরনের মন্তব্য করে সেই উচ্ছ্বাসের কথা ব্যক্ত করেছেন তারা।  

কয়েক দিন আগে শুরু হয়েছে ছাব্বিশের ফুটবল বিশ্বকাপ। গোটা দুনিয়া এখন ফুটবল জ্বরে ভুগছেন। অন্য সবার মতো পরীমণিরও প্রিয় দল রয়েছে, সেটি হলো—আর্জেন্টিনা। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক এবং মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’। এ অভিনেত্রীর ভাষায়, “আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।” মেসির খেলা দেখার সময় পরীমণির হার্টবিট বেড়ে যায়। নিজের অনুভূতির কথা খোলামেলাভাবে তুলে ধরেন তিনি। পরীমণি বলেন, “মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।”
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।