রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইলেকট্রনিকভাবে স্বাক্ষর হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

প্রকাশিত - ১৫ জুন, ২০২৬   ১০:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, গতকাল রোববার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এর অর্থ হলো চুক্তির শর্তগুলো এখন কার্যকর এবং ইরান কোনো নতুন আর্থিক সুবিধা বা ছাড় পাচ্ছে না। খবর সিএনএনের।

সোমবার (১৫ জুন) এবিসির ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে ভ্যান্স বলেন, “আমরা গতকালই ডিজিটালভাবে চুক্তিটি স্বাক্ষর করেছি এবং কোনো অর্থ ছাড় করা হয়নি। আর এর কোনো পরিবর্তনও হবে না।”

চুক্তিটি চূড়ান্ত হওয়ার আগে ইলেকট্রনিকভাবে স্বাক্ষরের বিষয়টি আলোচনায় এলেও, এটি স্পষ্ট ছিল না যে, এমন কোনো ঘটনা সত্যিই ঘটেছে। জে ডি ভ্যান্স আরো জানিয়েছেন, এই সপ্তাহের মধ্যেই চুক্তির মূল পাঠ্য বা অনুলিপি প্রকাশ করা হবে।

এদিকে, ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া জি-৭ শীর্ষ সম্মেলন শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইউরোপে পৌঁছেছেন। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান শত্রুতা অবসানের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছেছে-তার দেওয়া এমন ঘোষণার পরই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স জানান, ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো আগামী কয়েক দিনের মধ্যে ইরানের সঙ্গে হওয়া চুক্তির হুবহু পাঠ্য বা মূল অনুলিপি প্রকাশ করা। তিনি আরো বলেন, “হরমুজ প্রণালি স্থায়ীভাবে শুল্কমুক্ত (টোল-মুক্ত) রাখার বিষয়টি চলমান ‘ট্যাকনিকেল’ আলোচনায় স্থান পাবে। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, বিষয়টি এখনো পুরোপুরি মীমাংসা হয়নি।”

অন্যদিকে, জলপথটি খুলে দেওয়ার পর সেখানে দেওয়া সামুদ্রিক পরিষেবাগুলোর জন্য ‘ফি’ আদায়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি উল্লেখ করেন, ইরান কোনো ‘ট্রানজিট টোল’ বা যাতায়াত শুল্ক আদায় করতে চাচ্ছে না। 

এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেছেন, হরমুজ প্রণালি থেকে অবাধে জাহাজ চলাচল শুরু হয়েছে। যদিও এর আগে তিনি বলেছিলেন প্রণালিটি আগামী শুক্রবার পুনরায় খুলে দেওয়া হবে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।