২৪ঘণ্টা অনলাইন: তিউনিসিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে সুইডেন। সোমবার কানাডার মন্টেরিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ইউরোপের দলটি।
ম্যাচের সপ্তম মিনিটেই সুইডেনকে এগিয়ে দেন ইয়াসিন আয়ারি। তিউনিসিয়ার গোলরক্ষক আবদেলমুহিব চামাখ এগিয়ে আসার সুযোগ কাজে লাগিয়ে দূরপাল্লার শটে জাল খুঁজে নেন তিনি।
৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্ডার ইসাক। ভিক্টর গিওকেরেসের নিখুঁত পাস থেকে প্রতিআক্রমণে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সুইডিশ এই ফরোয়ার্ড।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে ওমার রেসিকের হেডে একটি গোল শোধ করে তিউনিসিয়া। তবে বিরতির পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সুইডেন।
৫৯তম মিনিটে এলিয়েস স্কিরির ভুলের সুযোগ নিয়ে দলের তৃতীয় গোল করেন ভিক্টর গিওকেরেস। এরপর ৮৪ মিনিটে মাটিয়াস সোয়ানবার্গ স্কোরলাইন ৪-১ করেন।
যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে সুইডেনের ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করেন ইয়াসিন আয়ারি।
এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠে এসেছে সুইডেন। একই গ্রুপের অন্য ম্যাচে জাপান ও নেদারল্যান্ডস ২-২ গোলে ড্র করায় পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে সুইডিশরা।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।