রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছেদ নয়, স্ত্রী সঙ্গীতার সঙ্গেই মিলছেন বিজয়

প্রকাশিত - ১৫ জুন, ২০২৬   ১২:১৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দক্ষিণী সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কয়েক মাস ধরে তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও এখন খবর মিলছে, সম্পর্ক মেরামতের চেষ্টায় রয়েছেন এই তারকা দম্পতি।

ভারতীয় গণমাধ্যমের দাবি, পারিবারিক মতপার্থক্য দূর করে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করছেন তারা। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিজয়ের মা শোভা চন্দ্রশেখর।

এর আগে বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীতার অনুপস্থিতি এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে ঘিরে গুঞ্জনের কারণে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এখনো বিজয় বা সঙ্গীতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে চলমান জল্পনার অবসান হতে পারে আদালতের পরবর্তী শুনানির পর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।