রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত - ১৪ জুন, ২০২৬   ১০:৪০ পিএম
webnews24


২৪ঘণ্টা অনলাইন:  চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট মেট্রো ট্রাভেল সার্ভিসের উদ্যোগে উমরাহ পালনকারীদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে বারইয়ারহাট পৌরসভার কাশবন রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করা হয়।বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আনছারীর সভাপতিত্বে এবং মাওলানা আসাদ উল্লাহ, মো. মুসলিম উদ্দিন আরীফ ও ক্বারী মাওলানা মো. নোমানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মিঠাছরা ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল বাকী নিজামী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অলিনগর বজল আহমদ চিশতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আসাদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা নুরুল আলম তৌহিদী এবং জেবি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা নুরুল আনোয়ার। এছাড়া বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন মসজিদের খতীব, আলেম-ওলামা এবং উমরাহ যাত্রীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।অনুষ্ঠান শেষে উমরাহ যাত্রীদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা আব্দুল বাকী নিজামী বলেন, হজ ও উমরাহ শুধু একটি সফর নয়, এটি আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহামূল্যবান সুযোগ। তাই পবিত্র এ ইবাদত যথাযথ নিয়ম-কানুন ও সুন্নাহ অনুযায়ী আদায়ের জন্য পূর্ব প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিশেষ অতিথি আলহাজ্ব মাওলানা নুরুল আলম তৌহিদী বলেন, উমরাহ পালনকারীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত প্রয়োজনীয়।

এর মাধ্যমে যাত্রীরা ইহরাম, তাওয়াফ, সাঈসহ উমরাহর বিভিন্ন বিধি-বিধান সম্পর্কে সঠিক ধারণা লাভ করেন এবং নির্বিঘ্নে ইবাদত সম্পন্ন করতে পারেন।মাওলানা নুরুল আনোয়ার বলেন, উমরাহ যাত্রা একজন মুসলমানের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অধ্যায়। শারীরিক ও মানসিক প্রস্তুতির পাশাপাশি ইসলামী বিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে এই ইবাদতের প্রকৃত সৌন্দর্য ও তাৎপর্য উপলব্ধি করা সম্ভব।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আনছারী বলেন, ‘আগামী ২৫ জুন ৮৫ জনের একটি উমরাহ কাফেলা নিয়ে আমরা পবিত্র কাবার উদ্দেশ্যে রওয়ানা হবো। যাত্রীরা যেন সঠিকভাবে উমরাহর সকল আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
উত্তর চট্টগ্রামে আমরা নিয়মিত হজ ও উমরাহ কাফেলা পরিচালনা করে আসছি এবং প্রতি মাসেই আমাদের কাফেলা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।