রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটবোন’ রশ্মিকাকে আগলে রাখলেন কৃতি

প্রকাশিত - ১৪ জুন, ২০২৬   ০৮:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অভিনেতা শাহিদ কাপুর, কৃতি সেনন এবং রশ্মিকা মন্দানা ব্যস্ত তাঁদের নতুন ছবি ‘ককটেল ২’-এর প্রচারে। সম্প্রতি, তাঁরা তিন জন ছবির প্রচারে উপস্থিত হয়েছিলেন পুণের এক শপিং মলে। সেখানে সাধারণ মানুষ, অনুরাগীদের সঙ্গে দেখা করবেন তাঁরা। এমনই কথা ছিল। প্রথমে ‘ফ্যান ইভেন্ট’ হিসাবে শুরু হলেও, দ্রুতই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। লোক বাড়তে শুরু করে, ব্যারিকেড ভেঙেও অনেকে ঢুকে পড়েন বলে অভিযোগ। ভিড়ে আটকে পড়েন দুই নায়িকা। এমন পরিস্থিতিতে রশ্মিকাকে আগলে বার করে আনতে দেখা গেল কৃতিকে। ছড়িয়েছে সেই ভিডিয়ো। প্রশংসায় অনুরাগীরা।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিনেতাদের দিকে বিশাল ভিড় যেন ধেয়ে আসছে। বিপুল জনসমাগম সামলাতে হিমশিম খাচ্ছেন শাহিদ, কৃতি এবং রশ্মিকা। ভিড় ঠেলে হাঁটতেও সমস্যায় পড়ছেন তাঁরা। একাধিক প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত বেশ কিছু অনুরাগী নাকি নিরাপত্তা ব্যারিকেড ভেঙে অভিনেতাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে প্রচার অনুষ্ঠানটি মাঝপথে বন্ধও করে দেওয়া হয়।

এই বিশৃঙ্খলার মধ্যে শাহিদকে বেশ বিরক্ত দেখায়। অন্য দিকে, ঠেলাঠেলির মধ্যে রশ্মিকাকে শক্ত করে ধরে রাখতে দেখা যায় কৃতিকে। ঠিক যেন প্রবল ভিড়ের মাঝে ছোটবোনকে রক্ষা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন বড়দিদি। নিরাপত্তাকর্মীরা যখন তাঁদের বাইরে নিয়ে যাচ্ছিলেন, অভিনেত্রী পুরো সময়টা সতর্ক ছিলেন এবং রশ্মিকাকে জড়িয়ে নিরাপদ স্থানে নিয়ে যেতে সাহায্য করেন। এই ভিডিয়ো প্রশংসিত সমাজমাধ্যমে।

একজন অনুরাগী মন্তব্য করেন, “কৃতি ঠিক নিজের ছোটবোনের মতো রশ্মিকাকে আগলাচ্ছেন। দু’জনের জন্যই ভালবাসা।” অপর এক জন লেখেন, “ওঁদের সম্পর্ক সত্যিই প্রশংসনীয়।” অনেক নেটাগরিকই এই ঘটনার সময়ে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থার সমালোচনা করেছেন। দর্শকের আচরণকে কেউ কেউ ‘হতাশাজনক’ বলেও অভিহিত করেছেন।

হোমী অদজানিয়া পরিচালিত এই ছবি ২০১২ সালের জনপ্রিয় ‘ককটেল’-এর সিক্যুয়েল। ত্রিকোণ প্রেমের কাহিনি দেখা যাবে এই ছবিতে। প্রচার-ঝলকেই তা স্পষ্ট। ১৯ জুন মুক্তি পাবে এই ছবি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।