রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে নেমেছে ট্রাফিক পুলিশ, আছেন শিক্ষার্থীরাও

প্রকাশিত - ১২ আগস্ট, ২০২৪   ০৯:০৫ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : ৬ দিন পর আবারও রাজধানীর সড়কে নেমেছে ট্রাফিক পুলিশ। তবে কিছু কিছু পয়েন্টে এখনও দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল থেকে রাজধানীর আগারগাঁও, খামারবাড়ি, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, রাজারবাগ, ইত্তেফাক মোড়সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে পুলিশ। তবে ট্রাফিক পুলিশের সংখ্যা খুবই কম। এদিকে এখনও অনেক জায়গায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছেন।
মূলত গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। ছাত্র-জনতার তোপের মুখে থানা ও ট্রাফিক বিভাগসহ সব ইউনিট থেকে সটকে পড়েন পুলিশ সদস্যরা। ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষ ও সহিংসতায় জীবনের নিরাপত্তাহীনতায় পড়েন পুলিশ সদস্যরা। ৬ আগস্ট থেকে পুলিশ সংস্কারের দাবিতে কর্মবিরতিতে চলে যান পুলিশ বাহিনী সব সদস্য। একপর্যায়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের পুলিশ শূন্য ট্রাফিক সিগন্যাল ও সড়কে যান চলাচলের শৃঙ্খলার দায়িত্ব কাঁধে তুলে নেয় ছাত্র-জনতা।
গত রবিবার অন্তরর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে কর্মবিরতি প্রত্যাহার করে আজ সোমবার থেকে কাজে যোগ দেয়ার ঘোষণা দেন পুলিশ সদস্যরা। এরপর সকাল থেকে সীমিত পরিসরে সড়কে নেমে ট্রাফিক পুলিশকে কাজ করতে দেখা যায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।