রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এখানে পৌঁছাতে সারাজীবন কাজ করেছি

প্রকাশিত - ১৩ জুন, ২০২৬   ১২:০৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে আরো একটি বড় মঞ্চে জায়গা করে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পারফরম্যান্স লাইনআপে শাকিরা ও বার্না বয়ের মতো বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে নিজের নাম যুক্ত হওয়াকে তিনি জীবনের বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নোরা বলেন, এই পর্যায়ে পৌঁছানো সহজ ছিল না। তিনি জানান, দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফলেই আজ তিনি বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পেরেছেন। তার ভাষায়, “আমি সারা জীবন এই জায়গায় পৌঁছানোর জন্য কাজ করেছি।”বিশ্বজুড়ে পরিচিত এই পারফর্মার আরো বলেন, একই মঞ্চে শাকিরা ও বার্না বয়ের মতো তারকাদের সঙ্গে কাজ করা তার জন্য গর্বের বিষয়।

নোরা ফাতেহি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে পারফরম্যান্স ও নৃত্যশিল্পীর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে তার অংশগ্রহণকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেই দেখছেন তিনি। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যেই সংগীত ও বিনোদনের বড় আয়োজনের প্রস্তুতি চলছে। আর সেই তারকাসমৃদ্ধ তালিকায় নোরা ফাতেহির নাম যুক্ত হওয়ায় ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।