রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা নিয়ে রাষ্ট্রদূতদের উদ্বেগ : সমাধানের আশ্বাস উপদেষ্টার

প্রকাশিত - ১২ আগস্ট, ২০২৪   ০৮:৪৮ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। সরকারের তরফ থেকে দ্রুত সেটি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল সোমবার  বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এসময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, রাষ্ট্রদূতদের ডাকা হয়েছিল ব্রিফ করার জন্য, এই সরকারের উদ্দেশ্য, কোন প্রেক্ষাপটে এসেছে সে বিষয়ে। আমরা বলেছি রেভ্যুলেশনে যে পরিবর্তন এসেছে সেটা যারা এনেছে তাদের কিছু চাহিদা ছিল। বৈষম্যহীন একটি অবস্থার প্রতিষ্ঠা তারা চেয়েছে, এই সরকারের উদ্দেশ্য সেটাই। সেজন্যই এই সরকার কাজ করছে। আমরা আন্তর্জাতিক কমিউনিটির সহায়তা চেয়েছি। তারাতো এগিয়ে এসেছে, ওয়েলকাম করেছে। তিনি বলেন, তারপরও আমরা বলেছি জাতিসংঘসহ সবার সঙ্গে নিয়মিত ইন্টারেকশন চাই। মানবাধিকার তাদের অনেকের কনসার্ন। আমি বলেছি বৈষম্য না থাকার অন্যতম বিষয় মানবাধিকার। পাশাপাশি মানবাধিকার নিয়ে কাজ করে এমন বেশ কিছু প্রতিনিধি আছে আমাদের উপদেষ্টা পরিষদে, সেটাও তাদের বলেছি। আমরা মানবাধিকার নিয়ে খুবই সিরিয়াস।
উপদেষ্টা বলেন, তাদের কিছু কিছু সমস্যা যেগুলো হয়েছে সে বিষয়ে আমরা কিছু দুঃখ প্রকাশ করেছি, কিছু সমাধানের কথা বলেছি। সিকিরউরিটি নিয়ে কথা হয়েছে। যদিও কোন আক্রান্ত হয়নি, তবুও তারা তাদের কনসার্ন দেখিয়েছে। তাদের সিকিউরিটি অনেক ক্ষেত্রেই নেই। সেনাবাহিনী কিছুটা নিরাপত্তা দিয়েছে। রাষ্ট্রদূতদের বাসভবনে সিকিউরিটি নেই। এ বিষয়ে বলেছি যেহেতু পুলিশ রাস্তায় নেমে গেছে, নামা শুরু করেছে। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।