রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দিল্লিতে অমিত শাহর বৈঠক

প্রকাশিত - ১২ আগস্ট, ২০২৪   ০৮:৪৬ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার বৈঠক করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ। ওই বৈঠকে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাংলাদেশ পরিস্থিতির প্রভাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, সোমবার দিল্লিতে বাংলাদেশের চলমান পরিস্থিতি ও উত্তরপূর্ব ভারতে এর প্রভাব নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। বৈঠকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা কনরাড ও উপ-মুখ্যমন্ত্রী প্রেস্টোন টাইনসং উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মেঘালয়ের মুখ্যমন্ত্রী বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বৈঠকে বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং উত্তরপূর্ব ভারতে এর প্রভাবের বিষয়ে পর্যালোচনা করেছেন অমিত শাহ। বৈঠকে আমাদের জনগণের উদ্বেগ ও আশঙ্কার বিষয়টি উপস্থাপন করা হয়েছিল। ভারত সরকার আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে। বৈঠকে ভারতের সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মাঝে ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়েও কথা হয়েছে। এএনআই বলেছে, মেঘালয়ে এনপিপি নেতৃত্বাধীন জোট ৪৫ জন বিধায়কের সমর্থন নিয়ে গত বছর রাজ্য সরকার গঠন করেছে। সাংমার এনপিপি বিধানসভা নির্বাচনে ২৬টি আসনে জয়লাভ করে এবং টানা দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে সরকার গঠন করে।
শিক্ষার্থী-নেতৃত্বাধীন আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ৭৬ বছর বয়সী শেখ হাসিনা এবং হেলিকপ্টারে করে দীর্ঘদিনের মিত্র ভারতে পালিয়ে যান। ওই দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। পরে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি গোপন সেইফ হাউজে রেখেছে নয়াদিল্লি। নয়াদিল্লির কাছের হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে কথা বলেননি তিনি। তবে তিনি কতদিন ভারতে থাকবেন সেটি পরিষ্কার নয়। তার ছেলে সজীব ওয়াজেদ জয় রোববার বলেছেন, আপাতত তৃতীয় কোনও দেশে তার মায়ের যাওয়ার পরিকল্পনা নেই।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।