রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিরক্ষী বহরে হামলা, উদ্বেগ লেবাননে

প্রকাশিত - ১২ জুন, ২০২৬   ০৩:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সংঘাতের মধ্যে লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের হ্যারিস গ্রামের কাছে চালানো এ হামলায় জাতিসংঘের দুই মালয়েশিয়ান শান্তিরক্ষী আহত হয়েছেন। ১২ জুন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিখ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। 

ডুজারিখ বলেন, আহত দুই শান্তিরক্ষীর অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় জাতিসংঘ তদন্ত করবে। যদিও কারা এ হামলা চালিয়েছে তা তিনি স্পষ্ট করেননি। 

জাতিসংঘের মুখপাত্র বলেন, বিন্ট জেবেলের কাছেও জাতিসংঘের একটি গাড়িবহরের দিকে ইসরায়েলি ট্যাংক থেকে গুলি ছোড়া হয়েছে। এ ঘটনায় যাত্রা নিরাপদ রাখতে বহরটি পথ পরিবর্তন করেছে। তারা বিকল্প পথে গন্তব্যে রওনা হয়েছে।

তিনি বলেন, বুধবার জাতিসংঘের শান্তিরক্ষীরা বিয়াদা এলাকায়ও উল্লেখযোগ্য ড্রোন তৎপরতা দেখতে পেয়েছে। আমরা আবারও সকল পক্ষকে জাতিসংঘের কর্মী এবং সম্পদের অলঙ্ঘনীয়তার কথা স্মরণ করিয়ে দিচ্ছি।

এদিকে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের বড় সমঝোতা হয়ে গিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এখন শুধু শান্তিচুক্তি স্বাক্ষরের অপেক্ষা। চলতি সপ্তাহের শেষেই এই চুক্তি স্বাক্ষর হতে পারে বলে দাবি করেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে একটি বড় সমঝোতায় পৌঁছাতে পেরেছি। এই সমঝোতা একটা শান্তিচুক্তি স্বাক্ষরের পথে আমাদের নিয়ে যাবে।

তিনি বলেন, চুক্তি স্বাক্ষর করামাত্র হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে খুলে যাবে। শিগগির এবং খুব শিগগিরই, ইউরোপের স্থানীয় সময় অনুযায়ী হয়তো এ সপ্তাহের শেষেই আমরা চুক্তি স্বাক্ষর করতে পারব।

সূত্র: আলজাজিরা 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।