২৪ঘণ্টা অনলাইন: ঢাকায় অনুষ্ঠিত আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) অনূর্ধ্ব-১৮ ট্রফিতে জয় পেয়েছে বাংলাদেশ।১১ জুন পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মালদ্বীপকে ৩২-২৩ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
ম্যাচের শুরুতে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। প্রথমার্ধের শেষদিকে স্কোরলাইন ছিল ১৫-১৪, যেখানে মাত্র এক গোলের ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্সে ব্যবধান বাড়িয়ে স্বচ্ছন্দ জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮ গোল করেন খাইচলোং মারমা। ম্যাচসেরা নির্বাচিত হন কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থী জেবে দাই বম।
পুরস্কার জয়ের পর উচ্ছ্বসিত জেবে দাই বম বলেন, মালদ্বীপ শক্ত প্রতিপক্ষ হলেও নিজেদের সামর্থ্যের ওপর দলের পূর্ণ বিশ্বাস ছিল। দীর্ঘদিনের অনুশীলনের ফলেই জয় এসেছে এবং পরবর্তী ম্যাচগুলোতেও ভালো করার প্রত্যাশা রয়েছে তাদের।
এদিকে, টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ জুন। অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। একই দিনে অনূর্ধ্ব-২০ বিভাগে ভারত মুখোমুখি হবে নেপালের এবং বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।