রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যাঞ্জক : সেনাপ্রধান

প্রকাশিত - ১২ আগস্ট, ২০২৪   ০৭:১৬ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনী। শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত ৯০ শতাংশের ওপরে থানাগুলো কার্যক্রম শুরু করেছে। এই পরিস্থিতি আরও উন্নতি হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যাঞ্জক। সোমবার (১২ আগস্ট) বিকেলে তিনি খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, আমি অনুরোধ করবো সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যায়, কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ না করে। আমি নিশ্চিত তারা বুঝবেন জনগণের এখন দাবিটা কী। সবাই যদি আমাদের সাহায্য করে তাহলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হব। সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। চলেন আমরা সেই উদ্দেশ্যে কাজ করি এবং দেশকে সুশৃঙ্খল শান্তির পথে নিয়ে যাই। 
তিনি আরও বলেন, ডাকাতির ঘটনার খবরগুলোর ৮০ শতাংশ আতঙ্ক আর ২০ শতাংশ সত্য। মানুষের মধ্যে হানাহানির এই জিনিসটা আস্তে আস্তে কমে আসছে। অতীতেও যখন রাজনীতি ছিল, তখন কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, যেটা কাম্য না। আমরা সবাই মিলে এটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসব। রাজনীতি থাকবে, থাকতেই হবে। সেখানে মানুষ কথা বলবে, মিটিং হবে, মিছিল হবে। কিন্তু এটা যেন ধ্বংসাত্মক পর্যায়ে না যায়, ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না। এটা কখনোই দেশ, জাতির জন্য মঙ্গলজনক না।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, পুলিশকে আমরা সংগঠিত করে ফেলেছি। যারা যতো অপকর্ম করে ফেলেছে, তার জন্য আইনানুগ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। পুলিশ সংগঠিত হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। পুলিশ সংগঠিত হলে এবং সবাই মিলে এই সমস্ত জিনিস আমরা প্রতিহত করতে পারব। সবাই মিলে দেশটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাব। খুলনায় এসে অত্যন্ত ভালো লাগলো। এখানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে।  
এর আগে সেনাপ্রধান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন। এছাড়া খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশমানারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।